বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

কেন গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ, মন্ত্রণালয় যা জানাল

কেন গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ, মন্ত্রণালয় যা জানাল

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

কারিগরি ত্রুটির কারণে দেশের একটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলের শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র ও সিএনজি স্টেশনে গ্যাসের চাপ কমে সাময়িক জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।

বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষজ্ঞরা দ্রুত সমস্যা সমাধানের জন্য অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত সময়ে আমদানিকৃত এলএনজির ওপর অতিমাত্রায় নির্ভরতার কারণেই এই সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় সরকার ১০০টি নতুন কূপ খননের পরিকল্পনা নিয়েছে, যার অংশ হিসেবে একনেকে নেত্রকোনা ও সুনামগঞ্জে ৭২৯ কোটি টাকায় ৩টি কূপ খননের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধান, চতুর্থ এফএসআরইউ স্থাপন এবং ভোলার গ্যাস মূল ভূখণ্ডে আনার পরিকল্পনাও প্রক্রিয়াধীন রয়েছে। অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com