বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ৪৯৪ কোটি ২১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা।

বুধবার সচিবালয়ে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। অনুমোদিত ৮টি প্রকল্পের মধ্যে ৩টি নতুন এবং ৫টি সংশোধিত প্রকল্প। সভায় সরকারের বিভিন্ন মন্ত্রীবর্গ উপস্থিত ছিলেন।

অনুমোদিত উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পল্লী সড়ক ও সামাজিক অবকাঠামো উন্নয়ন, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ (২য় সংশোধন), সিলেট বিভাগে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন, নতুন জ্বালানি কূপ খনন এবং সারা দেশে কিডনি ডায়ালাইসিস সুবিধা সম্প্রসারণ প্রকল্প। এছাড়া সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ১১টি অনুমোদিত প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করা হয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com