বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ভারতে ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর পুলিশি লাঠিচার্জের ঘটনায় দায়ের করা মামলার দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ এই আবেদন শুনতে অস্বীকৃতি জানান।
আদালতে আইনজীবী পুলিশি নির্যাতনের ভিডিও প্রমাণ হিসেবে দেখাতে চাইলেও প্রধান বিচারপতি তা দেখতে রাজি হননি এবং সময় নষ্ট না করার পরামর্শ দেন। এর আগে মঙ্গলবার দিল্লি হাইকোর্টও এই বিষয়ে জরুরি শুনানি করতে অস্বীকৃতি জানিয়ে আদালতকে এসবের মধ্যে না টানার মন্তব্য করেছিল। সুপ্রিম কোর্ট থেকে আইনি সহায়তা না পেলেও নিট (NEET) প্রশ্নফাঁস নিয়ে আন্দোলনরত শিক্ষার্থী ও বিরোধীরা সরকারের ওপর চাপ বজায় রেখেছে।