বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

হাজারীবাগে ছুরিকাঘাতে যুবক নিহত

হাজারীবাগে ছুরিকাঘাতে যুবক নিহত

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাগর হোসেন বুলেট (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার মধ্যরাত ২টার দিকে হাজারীবাগ পার্কের পাশের মন্দির গলিতে এই হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যান এক অটোরিকশাচালক। নিহতের পরিবারের সদস্যরা জানান, কারা বা কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে তারা এখনো কিছু জানতে পারেননি। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মাদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com