শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
এক তরুণীর সঙ্গে ভিডিও ভাইরালের ঘটনায় নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার বিকেলে রাজধানীর মিন্ট রোডে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি নির্বাচন কমিশনকে দ্রুত জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, সম্প্রতি ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। যদিও ভিডিওটি এআই (AI) দিয়ে তৈরি দাবি করে তা অস্বীকার করেছিলেন গাজী নজরুল ইসলাম এবং ওই তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেছিলেন। তবে বিবাহের কাবিননামা ও নথিপত্রে অসঙ্গতি মেলায় বিতর্ক আরও ঘনীভূত হয়।