বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

জাহাজে হামলা চালালে ইরানের সেতু ধ্বংসের হুমকি ট্রাম্পের

জাহাজে হামলা চালালে ইরানের সেতু ধ্বংসের হুমকি ট্রাম্পের

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ইরান যদি সমুদ্রপথে চলাচলকারী কোনো জাহাজে হামলা চালায়, তবে দেশটির সেতু ও বিদ্যুৎ কেন্দ্র বোমা মেরে ধ্বংস করে দেওয়া হবে বলে চরম হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন। ট্রাম্প লেখেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান যদি ক্ষেপণাস্ত্র, রকেট বা ড্রোন দিয়ে হরমুজ প্রণালিতে চলাচলকারী কোনো জাহাজকে লক্ষ্যবস্তু করে, তবে তেহরানসহ দেশটির অভ্যন্তরের সেতু ও বিদ্যুৎ কেন্দ্রে মার্কিন হামলা চালানো হবে।

এর আগেও ট্রাম্প ইরানের বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছিলেন—যা আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারেও তিনি উল্লেখ করেছিলেন, ইরান আলোচনায় না বসলে তাদের সব সেতু ধ্বংস করে দেওয়া হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com