বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
আমরা ৩০০ রান করেছি, তারা ৬ বলে ১২ রান করেই পুরো কৃতিত্ব নিচ্ছে’: পার্থ শহীদের আত্মত্যাগে গড়া জাতীয় ঐক্য রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী বেরোবিতে ছাত্রদলের অবস্থান, অতিরিক্ত পুলিশ মোতায়েন যমুনা সেতু এলাকায় তৈরি হচ্ছে ৫৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র শফিকের সেঞ্চুরি ও বাবরের ফিফটিতে জয়ের স্বপ্নে পাকিস্তান জুলাই গণঅভ্যুত্থান দিবসে শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসূচি যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকের দাবি উড়িয়ে দিল ইরান, পাল্টা হুংকার ট্রাম্পের ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প: নিহতের সংখ্যা ছাড়িয়ে গেল ৬ হাজার তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা ইরানে হামলা স্থগিতের ঘোষণায় তেলের দামে বড় পতন
স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি জিতে নিয়েছে স্পেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করে স্প্যানিশরা। স্পেনের এই ঐতিহাসিক বিশ্বজয়ে ফুটবল আনন্দের পাশাপাশি বিশেষ উল্লাস ছড়িয়ে পড়েছে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনে। খবর আনাদোলু এজেন্সির।

ইসরায়েলি আগ্রাসনে বিপর্যস্ত গাজায় বিদ্যুৎ না থাকায়, খোলা মাঠে ও ক্যাফেতে বড় পর্দায় ম্যাচটি দেখেন শত শত ফিলিস্তিনি। স্পেনের জয়ের সাথে সাথেই শিশু ও তরুণরা স্প্যানিশ পতাকা হাতে রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ধ্বংসস্তূপের মাঝে গাজার শিশুরা একে অপরকে জড়িয়ে ধরে এই বিরল আনন্দের মুহূর্ত উদযাপন করছে।

ফুটবল মাঠের এই জয় ফিলিস্তিনের রাজনৈতিক মহলেও দারুণ সাড়া ফেলেছে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ ও প্রধানমন্ত্রী পেড্রো সানচেজকে অভিনন্দন জানিয়েছেন। অন্যদিকে স্বাধীনতাকামী সংগঠন হামাসের পক্ষ থেকেও স্পেনের এই অর্জনকে স্বাগত জানানো হয়েছে। পশ্চিম তীরের বিভিন্ন শহরেও দুই দেশের পতাকা হাতে সাধারণ মানুষ বিজয় মিছিল বের করে।

স্পেনের প্রতি ফিলিস্তিনিদের এই গভীর ভালোবাসার মূল কারণ দেশটির জোরালো কূটনৈতিক অবস্থান। ২০২৪ সালের মে মাসে স্পেন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। পরবর্তীতে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা ও রাষ্ট্রদূত প্রত্যাহারের মতো সাহসী সিদ্ধান্ত নেয় মাদ্রিদ।

সব বৈরিতা ও কষ্টের মাঝে স্পেনের এই বিশ্বজয় ফিলিস্তিনিদের মনে এক টুকরো আনন্দ এবং বিশ্বমঞ্চে পাশে থাকা বন্ধুদের প্রতি কৃতজ্ঞতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com