বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
তীব্র গ্যাস সংকটে অচলাবস্থা

তীব্র গ্যাস সংকটে অচলাবস্থা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির একটি ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) আংশিক আগুন ও যান্ত্রিক ত্রুটির কারণে দেশে দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের নতুন সংকট তৈরি হয়েছে। এতে রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে যেমন রান্নার চুলা জ্বলছে না, তেমনি সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তৈরি হয়েছে যানবাহনের দীর্ঘ লাইন।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাভাবিক সরবরাহের জন্য তাদের এলাকায় দৈনিক অন্তত ১৯শ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন হলেও বর্তমানে মাত্র ১৪শ থেকে ১৫শ মিলিয়ন ঘনফুট পাওয়া যাচ্ছে। এই ঘাটতির কারণে ঢাকা, গাজীপুর, নারায়নগঞ্জসহ বিভিন্ন অঞ্চলের শিল্পকারখানাগুলোতেও গ্যাসের চাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে, যা শিল্প উৎপাদনে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে।

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি সূত্রে জানা গেছে, টার্মিনালটি মেরামতের জন্য বিদেশ থেকে বিশেষজ্ঞ প্রকৌশলী আনার কাজ চলছে। ফলে এই সংকট ঠিক কবে নাগাদ দূর হবে, তা নিয়ে সুনির্দিষ্ট কিছু জানাতে পারছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com