বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
আমরা ৩০০ রান করেছি, তারা ৬ বলে ১২ রান করেই পুরো কৃতিত্ব নিচ্ছে’: পার্থ শহীদের আত্মত্যাগে গড়া জাতীয় ঐক্য রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী বেরোবিতে ছাত্রদলের অবস্থান, অতিরিক্ত পুলিশ মোতায়েন যমুনা সেতু এলাকায় তৈরি হচ্ছে ৫৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র শফিকের সেঞ্চুরি ও বাবরের ফিফটিতে জয়ের স্বপ্নে পাকিস্তান জুলাই গণঅভ্যুত্থান দিবসে শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসূচি যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকের দাবি উড়িয়ে দিল ইরান, পাল্টা হুংকার ট্রাম্পের ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প: নিহতের সংখ্যা ছাড়িয়ে গেল ৬ হাজার তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা ইরানে হামলা স্থগিতের ঘোষণায় তেলের দামে বড় পতন
আবার কমল স্বর্ণের দাম: জেনে নিন আজকের বাজারদর

আবার কমল স্বর্ণের দাম: জেনে নিন আজকের বাজারদর

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

মঙ্গলবার (২৮ জুলাই) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে:

২২ ক্যারেট: ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা (কমল ২,২১৬ টাকা)

২১ ক্যারেট: ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা (কমল ২,১০০ টাকা)

১৮ ক্যারেট: ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা (কমল ১,৭৫০ টাকা)

সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা (কমল ১,৪৫৮ টাকা)

এর আগে গতকাল সোমবার (২৭ জুলাই) একই পরিমাণে বাড়ানো হয়েছিল স্বর্ণের দাম। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৯৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো; যার মধ্যে ৪৬ বার দাম বেড়েছে এবং ৪৯ বার কমেছে (১ বার ভ্যাট সমন্বয়)।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com