বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ বৃষ্টি উপেক্ষা করে নেত্রকোনায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ আইন মেনে জুলাইয়ে হতাহতের প্রতিটি ঘটনার বিচার হবে দুই বছর পর ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপ থেকে মিলল ৪০ শিশুসহ ১১২ মরদেহ জুলাইয়ের ক্ষত বয়ে বেড়াচ্ছেন জাবির শিক্ষক-শিক্ষার্থীরা বিশ্ববাজারে তেলের দামে ফের বড় পতন, তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন এনসিপি থেকে বহিষ্কৃত নেতা সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার
১৩০ বছর বয়সী মাকে আগলে রাখেন ১০০ বছরের মেয়ে

১৩০ বছর বয়সী মাকে আগলে রাখেন ১০০ বছরের মেয়ে

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

নাটোরের বড়াইগ্রাম উপজেলার গড়মাটি গ্রামে শতায়ু মা ও মেয়ের দীর্ঘ সংগ্রামের গল্পে যুক্ত হয়েছে নতুন এক মানবিক অধ্যায়। বয়সের ভারে ন্যুব্জ ১২৫ বছর বয়সী ফাতেমা বেগম এবং তার শতবর্ষী মেয়ে মানিকজানের জন্য নির্মিত হচ্ছে একটি নিরাপদ বাসস্থান।

স্বাধীনতার পরপরই স্বামী এবং প্রায় এক দশক আগে একমাত্র ছেলেকে হারিয়ে মা-মেয়ে একে অপরের সম্বল হয়ে বেঁচে আছেন। দীর্ঘদিন ধরে একটি জরাজীর্ণ কুঁড়েঘরে ঝুঁকি নিয়ে মানবেতর দিন কাটাচ্ছিলেন তারা।

তাদের এই দুর্দশার কথা জানতে পেরে এগিয়ে আসে ‘মানবিক সেবা ফাউন্ডেশন’। খাদ্যসহায়তার পাশাপাশি সংগঠনটি তাদের জন্য একটি টেকসই ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে। জীবনের শেষ প্রান্তে এসে এমন নিরাপদ আশ্রয়ের বার্তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন মা-মেয়ে উভয়ই।

(উল্লেখ্য, স্থানীয়দের দাবি অনুযায়ী ফাতেমা বেগমের বয়স ১২৫-১৩০ বছর এবং মানিকজানের বয়স প্রায় ১০০ বছর; তবে জাতীয় পরিচয়পত্রে তাদের বয়স ভিন্নভাবে উল্লেখ রয়েছে।)

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com