শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে অনুষ্ঠিত নির্বাচনে ২৫৫ জন সংসদ সদস্যের (এমপি) ভোট পেয়ে তিনি বিজয়ী হন। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। এর আগে দুপুর ২টা ১০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য, যার মধ্যে ৩৪৩ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে সবার উপস্থিতিতে প্রকাশ্যে ভোট গণনা করা হয়। নির্বাচনে অংশ নেননি ছয়জন সংসদ সদস্য। তাঁদের মধ্যে বিদেশে চিকিৎসাধীন থাকায় ভোট দিতে পারেননি বিএনপির মির্জা আব্বাস ও মোস্তফা কামাল পাশা। এছাড়া বিদেশে অবস্থান করায় অনুপস্থিত ছিলেন খেলাফত মজলিসের আবুল হাসান। অন্য তিন সংসদ সদস্য—বিএনপির ওসমান ফারুক, স্বতন্ত্র এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা এবং জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলাম ভোটদানে বিরত ছিলেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com