শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ, ঢাবিকে এগিয়ে নেওয়া আহ্বান

প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ, ঢাবিকে এগিয়ে নেওয়া আহ্বান

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত এ সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে উপাচার্য ক্যাম্পাসের নিরাপত্তা, চলমান বৃহৎ উন্নয়ন প্রকল্প, ২০ বছর মেয়াদি একাডেমিক উন্নয়ন পরিকল্পনা, শিক্ষা-গবেষণা এবং আন্তর্জাতিক পার্টনারশিপসহ শিক্ষার্থীদের কল্যাণে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। একই সঙ্গে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের ছাত্র আন্দোলনসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘বিশেষ মর্যাদা’ প্রদানের অনুরোধ জানান তিনি। পাশাপাশি গবেষণা ফান্ড বৃদ্ধি, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, বায়োটেকনোলজি শিক্ষা সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টিতে সরকারের সহযোগিতা কামনা করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ও গবেষণার উন্নয়নসহ বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা প্রদানে সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে সম্মানজনক অবস্থান অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ও অ্যালামনাই নেটওয়ার্ককে কাজে লাগানোর আহ্বান জানান। বৈঠককালে উপাচার্য আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগদানের আমন্ত্রণ জানালে প্রধানমন্ত্রী তা সাদরে গ্রহণ করেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com