শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা ও তথাকথিত ‘ইকোনমিক ডি-ডে’কে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সংকট থেকে দৃষ্টি সরানোর কৌশল বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি দাবি করেন, ট্রাম্পের সর্বোচ্চ অর্থনৈতিক চাপের এই নীতি অতীতেও সফল হয়নি এবং এবারও যুক্তরাষ্ট্রের জন্য নতুন পরাজয় ডেকে আনবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম Al Jazeera এর তথ্যমতে, দুই দেশের মধ্যে নতুন কোনো সমঝোতা না হওয়ায় ইরানের বিরুদ্ধে নজিরবিহীন কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে তেহরানকে অর্থনৈতিক সহায়তা দেওয়া যেকোনো দেশের বিরুদ্ধেও কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকানোর শর্ত সাপেক্ষে ভবিষ্যতে আবারও ওয়াশিংটন আলোচনায় বসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দাবি করেছেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নতুন আঞ্চলিক ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে সেখান থেকে একটি সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছে। পাল্টাপাল্টি এই বক্তব্য ও নিষেধাজ্ঞার ঘোষণায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার উত্তেজনা নতুন মাত্রা নিয়েছে।