শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানালেন ড. ইউনূস

মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানালেন ড. ইউনূস

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

শুভেচ্ছাবার্তায় ড. ইউনূস বলেন, পাঁচ দশকের বেশি সময় ধরে মির্জা ফখরুল ইসলামের রাজনৈতিক পথচলা দেশের ইতিহাসের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। তাঁর সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক প্রজ্ঞা ও তৃণমূলের মানুষের সঙ্গে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা তাঁকে জাতীয় রাজনীতিতে স্বতন্ত্র অবস্থানে প্রতিষ্ঠিত করেছে। একজন শিক্ষাবিদ ও সজ্জন রাজনীতিক হিসেবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদটির মর্যাদা আরও বাড়িয়ে তুলবে।

তিনি আরও প্রত্যাশা ব্যক্ত করেন যে, নতুন রাষ্ট্রপতির নেতৃত্বে বাংলাদেশ একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে। একই সঙ্গে তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com