শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

হাইকোর্টে শুনানি শেষ, নুসরাত হত্যা মামলার চূড়ান্ত রায় ২৪ আগস্ট

হাইকোর্টে শুনানি শেষ, নুসরাত হত্যা মামলার চূড়ান্ত রায় ২৪ আগস্ট

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ১৬ আসামির মৃত্যুদণ্ড বহাল থাকবে কি না, সে বিষয়ে রায় ঘোষণা করা হবে আগামী ২৪ আগস্ট। হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের ওপর শুনানি সম্পন্ন হওয়ার পর আদালত এ দিন ধার্য করেন।

বৃহস্পতিবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রায়ের দিন নির্ধারণ করেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ এজাজ কবির এবং সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দীকা। এর আগে গত ২৮ জুলাই এ মামলার প্রথম দিনের শুনানি শুরু হয়েছিল।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রাফি হত্যা মামলায় ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেন। পরবর্তীতে নিয়ম অনুযায়ী ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে আসে এবং আসামিরাও রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করেন। অগ্রাধিকার ভিত্তিতে পেপারবুক প্রস্তুত শেষে প্রধান বিচারপতির নির্দেশনায় বর্তমান বেঞ্চে শুনানি গ্রহণ করা হয়। সব পর্যালোচনা শেষে আগামী ২৪ আগস্ট মামলার চূড়ান্ত রায় দেবেন হাইকোর্ট।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com