শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে জানানো হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে নতুন করে ১ হাজার ৭২ জন শিশু আক্রান্ত হয়েছে। এ সময়ে ৯৫০ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৭৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮২৬ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও ৯৯ শিশুর মৃত্যু হয়েছে। ফলে এ সময়ে হাম ও এর উপসর্গজনিত কারণে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯২৫ জনে।