শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

কাশ্মীরের ‘রাবার বয়’ বিশ্বজুড়ে আলোচনায়

কাশ্মীরের ‘রাবার বয়’ বিশ্বজুড়ে আলোচনায়

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

শরীরের অবিশ্বাস্য ও অসাধারণ নমনীয়তা প্রদর্শন করে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন কাশ্মীরের তরুণ কনটরশনিস্ট সায়াম হায়দার। শরীরকে রবারের মতো বাঁকানোর অনন্য দক্ষতার কারণে তিনি পরিচিতি পেয়েছেন ‘রাবার বয়’ নামে।

মাত্র ১৩ বছর বয়সে ২০১০ সালের দিকে ইউটিউবে ড্যান্স ও শরীরচর্চার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে নিজ উদ্যোগে চর্চা শুরু করেন সায়াম। দীর্ঘদিনের কঠোর অনুশীলনে তিনি যোগব্যায়াম, স্ট্রেচিং ও কনটরশনের জটিল কলাকৌশল আয়ত্ত করেন। তিনি মাথা প্রায় ১৮০ ডিগ্রি ঘুরিয়ে নেওয়া এবং টেনিস র‍্যাকেটের ছোট ফ্রেমের ভেতর দিয়ে অনায়াসে শরীর গলিয়ে বের করে নেওয়ার মতো চমকপ্রদ কসরত দেখাতে পারেন।

এক দশকের সাধনায় ভারতের বিভিন্ন মঞ্চ ও জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়া’স গট ট্যালেন্ট’-এ পারফর্ম করেছেন এই তরুণ। এছাড়া ‘আমেরিকা’স গট ট্যালেন্ট’ থেকে আমন্ত্রণ পেলেও পৃষ্ঠপোষকতার অভাবে তখন অংশ নিতে পারেননি। তবে তাঁর এই অনন্য প্রতিভা বিশ্বমঞ্চে স্বীকৃতি পেয়েছে। ২০২৫ সালের জুলাইয়ে মাত্র এক মিনিটে পাঁচবার টেনিস র‍্যাকেটের ভেতর দিয়ে শরীর গলিয়ে বিশ্বরেকর্ড গড়েন তিনি, যা অন্তর্ভুক্ত হয় ‘ইন্টারন্যাশনাল বুক অব রেকর্ডস’-এ। বিশ্বমঞ্চে নিজের দেশ ও পরিবারের নাম উজ্জ্বল করাই এখন সায়ামের মূল লক্ষ্য।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com