শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

জাতীয় সংসদে ঐতিহাসিক ভোটগ্রহণ: দেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

জাতীয় সংসদে ঐতিহাসিক ভোটগ্রহণ: দেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি সংসদ সদস্যদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিটে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে তাঁকে বিজয়ী ঘোষণা করেন। এর আগে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে এ নির্বাচনের ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণের শুরুতে পর্যায়ক্রমে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম), প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এরপর একে একে সংসদ সদস্যরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com