সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ গুলশানে আ.লীগের মিছিলের বিষয়ে তথ্য ছিল, পুলিশ আন্দাজ করতে পারেনি: স্বরাষ্ট্রমন্ত্রী সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণের দাবি নয়াদিল্লির ২৪৪ কোটি টাকা ব্যয়ে ঢাবিতে বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ শুরু শিগগিরই জুলাইয়ে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট আসিফ নজরুলের নির্দেশেই বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি গণতন্ত্র পেয়েছি, তা রক্ষা করাই বড় দায়িত্ব: রাষ্ট্রপতি শচীনকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন ব্রেন্ডন টেলর ৭ জনের ফাঁসির রায়ের পর ককটেল, ‘বড় বিষয় নয়’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
মাঠে ফিরেই রোনালদোর গোল, ১০০০ থেকে কত দূরে?

মাঠে ফিরেই রোনালদোর গোল, ১০০০ থেকে কত দূরে?

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বয়স ৪১ হলেও গোলের ক্ষুধা এতটুকু কমেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর। ক্যারিয়ারের ২৫তম মৌসুমে মাঠে ফিরেই দারুণ এক গোল উপহার দিলেন এই পর্তুগিজ মহাতারকা। তাঁর ফেরার ম্যাচে সৌদি প্রো লিগে আল রিয়াদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আল নাসর।

ম্যাচের শুরুতে বেঞ্চে ছিলেন রোনালদো। দলের নতুন কোচ অ্যাঞ্জে পোস্টেকোগ্লুর অধীনে ম্যাচের ৬২ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। রোনালদো নামার আগেই আবদুলেলাহ আল আমরি, অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল ও জোয়াও ফেলিক্সের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে জয়ের পথ সুগম করে ফেলে আল নাসর।

এরপর ম্যাচের ৮৩ মিনিটে চেনা রূপ দেখান রোনালদো। আইমান ইয়াহিয়ার বাড়ানো নিচু ক্রস নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত ফিনিশিংয়ে আট গজ দূর থেকে বল জালে জড়ান তিনি।

এই গোলের মাধ্যমে ক্যারিয়ারে রোনালদোর মোট গোলসংখ্যা পৌঁছাল ৯৭৭-এ। বহুল প্রতীক্ষিত ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে তিনি এখন মাত্র ২৩ গোল দূরে। ২০২২ সালের ডিসেম্বরে আল নাসরে যোগ দেওয়ার পর এটি তাঁর ক্লাবের হয়ে ১৩০তম গোল।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com