মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
পে স্কেলে পরিবর্তনের আভাস এসএসসি পরীক্ষা দুই মাস পেছাল সোনালী ব্যাংক থেকে গ্রাহকের ৮ লাখ টাকা চুরি মদনে চাঞ্চল্যকর ধর্ষণ মামলা: ডিএনএ টেস্টে নবজাতকের বাবা শনাক্ত শিক্ষক আমান উল্লাহ স্থানীয় সরকার নির্বাচন বেশি দেরি হবে না: সিইসি পানি-বর্জ্য ও জ্বালানি খাতে মার্কিন বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ আমানত ফেরত পাচ্ছেন ৪ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরা, আসছে নতুন স্কিম মরণব্যাধি ক্যানসারের বিরুদ্ধে লড়ছেন সামিয়া আফরিন, চাইলেন দোয়া বাংলাদেশ-ভারত কেউ কারও বড় বা ছোট নয়: দিনেশ ত্রিবেদী সোনাগাজীর নুসরাত হত্যা মামলা: হাইকোর্টে ২ আসামির ফাঁসি বহাল, যাবজ্জীবন ৪ জনের
১৫ দিনের সাজা খেটে কারামুক্ত ‘ভাইরাল মিজান’, দিলেন কড়া হুঁশিয়ারি

১৫ দিনের সাজা খেটে কারামুক্ত ‘ভাইরাল মিজান’, দিলেন কড়া হুঁশিয়ারি

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড শেষে কারাগার থেকে মুক্তি পেয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ফুটপাতের খাবারের দোকানদার ‘ভাইরাল মিজান’।

রবিবার ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে জানায়, সব আনুষ্ঠানিকতা শেষে দুপুরের আগে তাকে কাশিমপুর কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। মুক্তির সময় কারাফটকে তাঁর স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

কারামুক্ত হয়ে ক্ষোভ প্রকাশ করে মিজান বলেন, “ঢাকা শহরে যদি ফুটপাতে একটি দোকানও থাকে, তবে মিজানের দোকানও থাকতে হবে। নইলে এই দেশে মানবতার কোনো দাম নেই।” ভেঙে দেওয়া দোকানের ক্ষতিপূরণ হিসেবে ব্যবসা করার জন্য অন্তত একটি নির্দিষ্ট জায়গা বরাদ্দের দাবি জানান তিনি।

এর আগে গত ৯ আগস্ট দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে যায় বিদ্যুৎ বিভাগের একটি দল। এ সময় দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাদানুবাদে জড়ালে মিজানকে তাৎক্ষণিকভাবে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছিল।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com