সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ গুলশানে আ.লীগের মিছিলের বিষয়ে তথ্য ছিল, পুলিশ আন্দাজ করতে পারেনি: স্বরাষ্ট্রমন্ত্রী সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণের দাবি নয়াদিল্লির ২৪৪ কোটি টাকা ব্যয়ে ঢাবিতে বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ শুরু শিগগিরই জুলাইয়ে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট আসিফ নজরুলের নির্দেশেই বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি গণতন্ত্র পেয়েছি, তা রক্ষা করাই বড় দায়িত্ব: রাষ্ট্রপতি শচীনকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন ব্রেন্ডন টেলর ৭ জনের ফাঁসির রায়ের পর ককটেল, ‘বড় বিষয় নয়’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
দুবাইয়ে নারী এশিয়া কাপে সেমিফাইনালের লক্ষ্য বাংলাদেশের

দুবাইয়ে নারী এশিয়া কাপে সেমিফাইনালের লক্ষ্য বাংলাদেশের

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আগামী ২৮ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে ‘ডিপি ওয়ার্ল্ড এসিসি ওমেন্স এশিয়া কাপ–২০২৬’। টুর্নামেন্টে বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য গ্রুপ পর্বের বাধা পেরিয়ে সেমিফাইনালে জায়গা করে নেওয়া। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া।

আগামী ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। এরপর ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ৮ সেপ্টেম্বর স্বাগতিক ইউএইর মুখোমুখি হবে দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য প্রতিটি ম্যাচই স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে।

দুবাইয়ের কন্ডিশনের কথা বিবেচনায় রেখে স্পিন বোলিং, পাওয়ারপ্লেতে দ্রুত রান তোলা এবং ডেথ ওভারের বোলিংয়ে বাড়তি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ও নেদারল্যান্ডসকে হারানোর আত্মবিশ্বাস কাজে লাগিয়ে টুর্নামেন্টে ইতিবাচক শুরু করতে চায় নিগার বাহিনী। ওপেনিংয়ে শারমিন সুলতানার অভিজ্ঞতার পাশাপাশি বোলিংয়ে নাহিদা আক্তার, রাবেয়া খান ও মারুফা আক্তারদের ওপর থাকবে বড় দায়িত্ব।

বাংলাদেশ স্কোয়াড:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহঅধিনায়ক), দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, শর্না আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও ফারিহা ইসলাম তৃষ্ণা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com