মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ গুলশানে আ.লীগের মিছিলের বিষয়ে তথ্য ছিল, পুলিশ আন্দাজ করতে পারেনি: স্বরাষ্ট্রমন্ত্রী সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণের দাবি নয়াদিল্লির ২৪৪ কোটি টাকা ব্যয়ে ঢাবিতে বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ শুরু শিগগিরই জুলাইয়ে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট আসিফ নজরুলের নির্দেশেই বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি গণতন্ত্র পেয়েছি, তা রক্ষা করাই বড় দায়িত্ব: রাষ্ট্রপতি শচীনকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন ব্রেন্ডন টেলর ৭ জনের ফাঁসির রায়ের পর ককটেল, ‘বড় বিষয় নয়’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
ইমরান খানের সুচিকিৎসার দাবিতে শেহবাজকে ২১ সাবেক অধিনায়কের চিঠি

ইমরান খানের সুচিকিৎসার দাবিতে শেহবাজকে ২১ সাবেক অধিনায়কের চিঠি

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি মানবিক আচরণ এবং যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে চিঠি দিয়েছেন ২১ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক। ভারতের কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব ও সুনীল গাভাস্কারও রয়েছেন এই তালিকায়।

চিঠিতে ৭৩ বছর বয়সী বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এতে অভিযোগ করা হয়, আদালতের নির্দেশনা অনুযায়ী চিকিৎসকদের পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা না করিয়েই ইমরানকে তড়িঘড়ি করে আদিয়ালা কারাগারে ফেরত পাঠানো হয়েছে। চিঠিতে বিশেষভাবে তার ডান চোখের দৃষ্টিশক্তি হারানোর খবরের সঠিক পরীক্ষার দাবি তোলা হয়।

সাবেক অধিনায়করা তিনটি স্পষ্ট দাবি জানিয়েছেন—সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী স্বাধীন মেডিকেল বোর্ড দিয়ে ইমরানের পূর্ণাঙ্গ শারীরিক মূল্যায়ন, আদালতের অনুমতি অনুযায়ী পরিবারের সাথে নিয়মিত সাপ্তাহিক সাক্ষাৎ এবং চিকিৎসকদের সুপারিশ অনুযায়ী অবিলম্বে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান।

স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ইংল্যান্ডের মাইকেল আথারটন, মাইকেল ব্রিয়ারলি, স্যার অ্যালিস্টার কুক, নাসের হুসেইন; অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াহ, অ্যাডাম গিলক্রিস্ট; ওয়েস্ট ইন্ডিজের স্যার ক্লাইভ লয়েড; ভারতের দিলীপ ভেংসরকার এবং শ্রীলঙ্কার অর্জুনা রানাতুঙ্গাসহ প্রমুখ ক্রিকেট তারকা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com