বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
গত ছয় মাসে পুলিশ বাহিনীর মনোবল ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বাহিনীগুলো পূর্ণ শক্তিতে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৬ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
তিনি উল্লেখ করেন, ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী বিশৃঙ্খল পরিস্থিতি কাটিয়ে পুলিশকে একটি জবাবদিহিমূলক ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলার কাজ চলছে। যেকোনো অপরাধ সংঘটনের পরপরই দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে। এছাড়া বাহিনীগুলোর আধুনিকায়ন, ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার এবং অপরাধের ক্ষেত্রে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ারও আহ্বান জানান তিনি।