বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

টানা ৫ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

টানা ৫ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এর মধ্যে আগামী ২৯ ও ৩০ আগস্ট (শনিবার ও রোববার) দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে অতিভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিনের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বিভাগে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। পাশাপাশি আগামী কয়েক দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com