বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

মুখে চাল ভরে স্কচটেপ পেঁচিয়ে শিশু তাসিনকে হত্যা, স্বীকার করল ঘাতক সাইফুল

মুখে চাল ভরে স্কচটেপ পেঁচিয়ে শিশু তাসিনকে হত্যা, স্বীকার করল ঘাতক সাইফুল

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বাবার সঙ্গে শত্রুতার জেরে আশুলিয়ায় পাঁচ বছরের শিশু আব্দুর রহমান তাসিনকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন আসামি সাইফুল ইসলাম (২৭)।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম জানান, তাসিনের বাবার সঙ্গে সাইফুলের পূর্বপরিচয় ও দ্বন্দ্বের সূত্র ধরেই এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ কর্মকর্তা আরও জানান, শিশুটির মুখের ভেতর চাল ঢুকিয়ে স্কচটেপ দিয়ে মুখ ও নাক পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। আসামির ঘর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত স্কচটেপ, ইলাস্টিক ও চাল উদ্ধার করা হয়েছে। রিমান্ড শেষে সাইফুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্তে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ১৯ আগস্ট সন্ধ্যায় আশুলিয়ার ভাদাইল পশ্চিমপাড়ার একটি তিনতলা ভবনের ছাদ থেকে বস্তাবন্দী অবস্থায় তাসিনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা শহিদ মিয়া মামলা করলে পুলিশ সাইফুলকে গ্রেপ্তার করে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com