বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৪টি জলকপাট খুলে সতর্কবার্তা জারি মেসি-রোনালদোর প্রতি ভক্তদের অন্ধ ভালোবাসা: যা বলছে মনোবিজ্ঞান হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা!
হাসান নাসরুল্লাহর পর হিজবুল্লাহর শীর্ষ গোয়েন্দা কমান্ডারও নিহত

হাসান নাসরুল্লাহর পর হিজবুল্লাহর শীর্ষ গোয়েন্দা কমান্ডারও নিহত

আন্তর্জাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষ গোয়েন্দা কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। নিহত এই কমান্ডারের নাম হাসান খলিল ইয়াসিন। ইসরায়েলি বাহিনীর দাবি, রাজধানী বৈরুতে হামলা চালানোর মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে।

এর আগে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হন। রোববার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী শনিবার বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর শীর্ষ গোয়েন্দা কমান্ডারকে হত্যার দাবি করেছে।

এক বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, তাদের বিমান বাহিনী হিজবুল্লাহর গোয়েন্দা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত হাসান খলিল ইয়াসিনকে লক্ষ্য করে ওই হামলা চালায়।

বিবৃতিতে বলা হয়েছে, একটি বিভাগের প্রধান হিসেবে উত্তর সীমান্তে এবং ইসরায়েলি ভূখণ্ডের গভীরে বেসামরিক এবং সামরিক লক্ষ্যবস্তু শনাক্তকরণের দায়িত্বে ছিলেন ইয়াসিন।

গত বছরের অক্টোবরে গাজা উপত্যকায় ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েল আন্তঃসীমান্ত সংঘাতে লিপ্ত রয়েছে। হামাসের আন্তঃসীমান্ত আক্রমণের পরে শুরু হওয়া এই আগ্রাসনে ইতোমধ্যেই গাজায় ৪১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com