বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

এমবাপের বিধ্বংসী হ্যাটট্রিকে সোসিয়েদাদকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

এমবাপের বিধ্বংসী হ্যাটট্রিকে সোসিয়েদাদকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

প্রথমার্ধের নাটকীয়তা ও সমর্থকদের দুয়ো পেছনে ফেলে দ্বিতীয়ার্ধে বিধ্বংসী রূপ দেখাল রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপের দুর্দান্ত হ্যাটট্রিকে ভর করে রিয়াল সোসিয়েদাদকে ৪-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা।

সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ৪০ মিনিটে ফেদে ভালভার্দের পাসে রিয়ালকে এগিয়ে নেন এমবাপে। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি; বিরতির আগমুহূর্তে সোসিয়েদাদের পক্ষে লুকা সুসিক গোল করে সমতা ফেরান (১-১)।

বিরতির পর আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষকে চেপে ধরে স্বাগতিকরা। ৬০ মিনিটে জুড বেলিংহ্যামের সঙ্গে দেওয়া-নেওয়া করে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপে। এরপর ৬৮ মিনিটে বেলিংহ্যামের আরেকটি পাসে ব্যবধান ৩-১ করেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচের ৮০ মিনিটে ভিনিসিয়ুসের থ্রু পাস ধরে নিখুঁত ফিনিশিংয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন ফরাসি তারকা এমবাপে।

এই টানা দ্বিতীয় জয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে লা লিগা পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করল রিয়াল মাদ্রিদ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com