শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

শিরোনাম :
লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের দল ঘোষণা কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সতর্ক কুয়েতি বাহিনী জাহান্নামের গভীরতা থেকে পালাতে পারবে না যুক্তরাষ্ট্র’—ইরানের কঠোর হুঁশিয়ারি মেসির অবসর ঘোষণার পর বিস্ময়কর সিদ্ধান্ত আর্জেন্টিনার এবার দুদকের বিরুদ্ধেই মামলার হুমকি আসিফ মাহমুদের মার্কিন যুদ্ধজাহাজ ঠেকাতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াচ্ছে রাশিয়া দেশে ফিরলেন শাকিব খান ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ৩ গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট হতে পারে: শফিকুর রহমান দুই লাখ কর্মী নেওয়ার কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী, নাকচ করল মালয়েশিয়া
দুই লাখ কর্মী নেওয়ার কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী, নাকচ করল মালয়েশিয়া

দুই লাখ কর্মী নেওয়ার কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী, নাকচ করল মালয়েশিয়া

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

মালয়েশিয়ায় আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দেওয়া বক্তব্যকে বাংলাদেশ সরকারের ‘আনুষ্ঠানিক অবস্থান’ হিসেবে দেখা যাবে না বলে জানিয়েছে মালয়েশিয়া।

বুধবার মালয়েশিয়ার মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে দেশটির সরকারের মুখপাত্র ফাহমি ফাদজিল এ কথা জানান। মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস ও মালয়মেইল এ খবর প্রকাশ করেছে।

এর আগে গত রোববার সচিবালয়ে মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমানের সঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খানের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেন, সেপ্টেম্বরের শেষ নাগাদ কর্মী নিয়োগ শুরু হয়ে ছয় মাসে মোট দুই লাখ কর্মী যাবে এবং আরও ১০ হাজার শ্রমিক বিনা খরচে নেওয়ার সুযোগ থাকবে।

তবে ফাহমি ফাদজিল স্পষ্ট করে জানান, মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী আর রামানানের সাথে এ বিষয়ে তার কথা হয়েছে। এটি কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয়, বরং একজন জুনিয়র মন্ত্রীর ব্যক্তিগত মন্তব্য—যা বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক অবস্থানের প্রতিনিধিত্ব করে না।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com