বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

শিরোনাম :
লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের দল ঘোষণা কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সতর্ক কুয়েতি বাহিনী জাহান্নামের গভীরতা থেকে পালাতে পারবে না যুক্তরাষ্ট্র’—ইরানের কঠোর হুঁশিয়ারি মেসির অবসর ঘোষণার পর বিস্ময়কর সিদ্ধান্ত আর্জেন্টিনার এবার দুদকের বিরুদ্ধেই মামলার হুমকি আসিফ মাহমুদের মার্কিন যুদ্ধজাহাজ ঠেকাতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াচ্ছে রাশিয়া দেশে ফিরলেন শাকিব খান ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ৩ গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট হতে পারে: শফিকুর রহমান দুই লাখ কর্মী নেওয়ার কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী, নাকচ করল মালয়েশিয়া
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সতর্ক কুয়েতি বাহিনী

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সতর্ক কুয়েতি বাহিনী

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। উদ্ভূত পরিস্থিতিতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং আকাশপথের হুমকিগুলো সফলভাবে ধ্বংস করা হচ্ছে বলে জানিয়েছে কুয়েত সেনাবাহিনী।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে কুয়েতের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে জানান, প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে শত্রুর লক্ষ্যবস্তু ধ্বংসের কারণেই বিকট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। একই সঙ্গে সাধারণ জনগণকে সরকারের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরআইবি দাবি করেছে, তাদের হামলায় কুয়েতে অন্তত একটি মার্কিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে। বুধবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানায়, কুয়েতের আলি আল-সালেম বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন কমান্ডারের সদর দপ্তর ও আবাসন এলাকা লক্ষ্য করে এ হামলা চালানো হয়। তবে এ বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

তেহরান স্পষ্ট করেছে, তাদের লক্ষ্য কুয়েতের সাধারণ জনগণ নয়, বরং দেশটিতে থাকা মার্কিন সামরিক উপস্থিতি। তারা অবিলম্বে কুয়েত থেকে মার্কিন সেনা প্রত্যাহারেরও দাবি জানিয়েছে।

উল্লেখ্য, বুধবার (২ সেপ্টেম্বর) ইরানের লারাখ দ্বীপে মার্কিন হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ে। এর প্রতিক্রিয়ায় ইরাক, জর্ডান ও বাহরাইনের পর এবার কুয়েতের মার্কিন ঘাঁটিতেও পাল্টা আঘাত হানল ইরান।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com