বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানিয়েছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি । সম্প্রতি ইনস্টাগ্রামে আবেগঘন এক চিঠির মাধ্যমে ৩৯ বছর বয়সী এই মহাতারকা তার ২০ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষের ম্যাচটিই ছিল আর্জেন্টিনার জার্সিতে তার শেষ ম্যাচ।
মেসির এই ঐতিহাসিক বিদায়কে সম্মান জানাতে এক অভিনব সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (AFA)। দেশের সব পর্যায়ের ঘরোয়া প্রতিযোগিতায় (পুরুষ ও নারী) ম্যাচের প্রথমার্ধের দশম মিনিটে ১ মিনিটের জন্য খেলা থামিয়ে করতালির মাধ্যমে মেসিকে শ্রদ্ধা জানানো হবে । এছাড়া স্টেডিয়ামগুলোর জায়ান্ট স্ক্রিনে প্রদর্শন করা হবে বিশেষ শ্রদ্ধার্ঘ্য ভিডিও।
২০০৫ সালে অভিষেক হওয়া মেসি জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ১২৫টি গোলের মালিক এবং যৌথভাবে রেকর্ড ৬টি বিশ্বকাপে অংশ নিয়েছেন। সর্বোচ্চ ৩৪টি ম্যাচ খেলা ও ২৩টি জয়ের কীর্তিও তার দখলে। নিজের বিদায়ী চিঠিতে মেসি লেখেন, আমি আমার সবটুকু দিয়েছি… নিজেকে একদম খালি করে দিয়েছি। সবশেষে নিখাদ দেশপ্রেমে তিনি যুক্ত করেন, আমাকে আর্জেন্টাইন করার জন্য ঈশ্বরকে ধন্যবাদ!!