বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের দল ঘোষণা কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সতর্ক কুয়েতি বাহিনী জাহান্নামের গভীরতা থেকে পালাতে পারবে না যুক্তরাষ্ট্র’—ইরানের কঠোর হুঁশিয়ারি মেসির অবসর ঘোষণার পর বিস্ময়কর সিদ্ধান্ত আর্জেন্টিনার এবার দুদকের বিরুদ্ধেই মামলার হুমকি আসিফ মাহমুদের মার্কিন যুদ্ধজাহাজ ঠেকাতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াচ্ছে রাশিয়া দেশে ফিরলেন শাকিব খান ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ৩ গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট হতে পারে: শফিকুর রহমান দুই লাখ কর্মী নেওয়ার কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী, নাকচ করল মালয়েশিয়া
এবার দুদকের বিরুদ্ধেই মামলার হুমকি আসিফ মাহমুদের

এবার দুদকের বিরুদ্ধেই মামলার হুমকি আসিফ মাহমুদের

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আনা অভিযোগকে ‘ভুল’ দাবি করে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা প্রার্থনা ও প্রকাশিত খবর প্রত্যাহারের আলটিমেটাম দিয়েছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নির্ধারিত সময়ে তা না করা হলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে পদায়ন ও পদোন্নতিতে ২ কোটি ৭৬ লাখ টাকার দুর্নীতির অভিযোগের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ জানান, ৩৮ জন কর্মকর্তার চলতি দায়িত্ব বাতিল ছিল আদালতের রায় বাস্তবায়নের অংশ এবং ১৮২ জনের পদোন্নতি হয়েছে পিএসসির সুপারিশ মেনে। এসব প্রশাসনিক প্রক্রিয়ায় তার ব্যক্তিগত কোনো সম্পৃক্ততা ছিল না এবং আদেশের স্বাক্ষরকারী কর্তৃপক্ষ ছিলেন মন্ত্রণালয়ের সচিব। অসত্য অভিযোগ তুলে মানহানি করায় দুদককে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com