শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

শিরোনাম :
লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের দল ঘোষণা কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সতর্ক কুয়েতি বাহিনী জাহান্নামের গভীরতা থেকে পালাতে পারবে না যুক্তরাষ্ট্র’—ইরানের কঠোর হুঁশিয়ারি মেসির অবসর ঘোষণার পর বিস্ময়কর সিদ্ধান্ত আর্জেন্টিনার এবার দুদকের বিরুদ্ধেই মামলার হুমকি আসিফ মাহমুদের মার্কিন যুদ্ধজাহাজ ঠেকাতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াচ্ছে রাশিয়া দেশে ফিরলেন শাকিব খান ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ৩ গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট হতে পারে: শফিকুর রহমান দুই লাখ কর্মী নেওয়ার কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী, নাকচ করল মালয়েশিয়া
গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট হতে পারে: শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট হতে পারে: শফিকুর রহমান

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশের রাজনীতিতে নতুন সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ইলেকট্রনিক গণমাধ্যমের শীর্ষ নির্বাহীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ব্রিফিংয়ে জানান, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের রায় মেনে নেওয়ার ওপর জোর দিয়েছেন জামায়াত আমির। তিনি স্পষ্ট করেন, দেশের স্বার্থে সরকার সব ভালো কাজে জামায়াতের সহযোগিতা পাবে; তবে জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ হবে রাজপথে সম্পূর্ণ অহিংস ও গঠনমূলক উপায়ে।

মতবিনিময় সভায় গণমাধ্যমের শীর্ষ নির্বাহীরা গণভোটের রায় নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান স্পষ্ট করার তাগিদ দেন। এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ সংকট ও রাজনৈতিক দলীয়করণসহ দেশের সমসাময়িক সংকট নিয়ে আলোচনা হয়। বৈঠকে সাংবাদিকরা ইলেকট্রনিক মিডিয়ায় চাকরির নিরাপত্তা ও ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি জানালে জামায়াত আমির এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দেন এবং খোলামেলাভাবে গঠনমূলক সমালোচনার আহ্বান জানান।

অনুষ্ঠানে বেসরকারি টেলিভিশন চ্যানেলের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুমসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com