বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

শিরোনাম :
লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের দল ঘোষণা কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সতর্ক কুয়েতি বাহিনী জাহান্নামের গভীরতা থেকে পালাতে পারবে না যুক্তরাষ্ট্র’—ইরানের কঠোর হুঁশিয়ারি মেসির অবসর ঘোষণার পর বিস্ময়কর সিদ্ধান্ত আর্জেন্টিনার এবার দুদকের বিরুদ্ধেই মামলার হুমকি আসিফ মাহমুদের মার্কিন যুদ্ধজাহাজ ঠেকাতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াচ্ছে রাশিয়া দেশে ফিরলেন শাকিব খান ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ৩ গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট হতে পারে: শফিকুর রহমান দুই লাখ কর্মী নেওয়ার কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী, নাকচ করল মালয়েশিয়া
লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের দল ঘোষণা

লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের দল ঘোষণা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

আসন্ন ২০তম এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য তারুণ্য ও অভিজ্ঞতার সমন্বয়ে ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই স্কোয়াডে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ব্যাটার লিটন কুমার দাস এবং তার সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন তাওহীদ হৃদয়। ব্যাটিং বিভাগে অধিনায়ক লিটনের সাথে থাকছেন নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। এছাড়া মিডল অর্ডারে শক্তি যোগাবেন মোসাদ্দেক হোসেন সৈকত এবং ইয়াসির আলী চৌধুরী।

দলে অলরাউন্ডার হিসেবে ভারসাম্য ধরে রাখতে আছেন শেখ মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফ উদ্দিন। অন্যদিকে বোলিং বিভাগে বৈচিত্র্য ও অভিজ্ঞতা নিশ্চিত করতে জায়গা পেয়েছেন রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com