মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশে প্রথমবারের মতো বিদ্যুৎচালিত ট্রেন চালুর ঐতিহাসিক উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে ৫২ কিলোমিটার দীর্ঘ নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে এই বৈদ্যুতিক ট্রেন চালু করা হবে। এ লক্ষ্যে ‘নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর সেকশনে বৈদ্যুতিক ট্রাকশন প্রবর্তন’ শীর্ষক প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উঠছে।

ব্যয় ও সময়সীমা:

প্রকল্পটির মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮২৩ কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন সহযোগী এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) দেবে ২ হাজার ৮৮০ কোটি টাকা। ২০৩১ সালের ৩০ জুনের মধ্যে প্রকল্পটি সম্পূর্ণ বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

যেসব আধুনিক প্রযুক্তি যুক্ত হচ্ছে:

রেললাইনের ওপর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বসবে ‘ওভারহেড ওয়্যার’ বা বৈদ্যুতিক তার

নির্দিষ্ট দূরত্বে নির্মিত হবে শক্তিশালী ট্রাকশন সাবস্টেশন

সংযুক্ত হবে আধুনিক ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ইএমইউ) ট্রেন ও কম্পিউটারভিত্তিক স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা

যাত্রীদের সুবিধা ও অর্থনৈতিক সাশ্রয়:

বর্তমানে ডিজেলচালিত ট্রেনের চেয়ে বৈদ্যুতিক ট্রেন দ্রুত গতি তুলতে ও থামতে পারে। ফলে এই রুটে যাত্রীদের যাতায়াতের সময় অর্ধেকেরও বেশি কমে আসবে। পাশাপাশি:

জ্বালানি খরচ কমবে প্রায় ৪০%

ট্রেন পরিচালনা ব্যয় কমবে ৩৫% এবং রক্ষণাবেক্ষণ ব্যয় কমবে ৩০ থেকে ৫০%

কার্বন নিঃসরণ ২০ থেকে ৩০% কমিয়ে পরিবেশ সুরক্ষায় রাখবে বড় ভূমিকা

ঢাকা-চট্টগ্রাম রুটেও বৈদ্যুতিক ট্রেন:

নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটের পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম রুটেও বৈদ্যুতিক ট্রেন চালুর প্রস্তুতি নিচ্ছে সরকার। এই রুটের সম্ভাব্যতা যাচাই ও নকশার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে; অর্থায়ন নিশ্চিত হলেই শুরু হবে বাস্তবায়ন কাজ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com