মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে ৪ জনের মৃত্যু হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৭৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৫৫ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ২৭০ জনে এবং নিশ্চিত আক্রান্তের সংখ্যা ২০ হাজার ১২৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, এই সময়ে উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫২ হাজার ১১৭ জন হাসপাতালে ভর্তি হন, যার মধ্যে ১ লাখ ৪৬ হাজার ৪০০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। উপসর্গ নিয়ে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৯৩০ জনে। এছাড়া এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মোট ১০০ জনের মৃত্যু হলেও গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।