মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
জাভা সাগরে ২৪০ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার জাহাজ নিখোঁজ

জাভা সাগরে ২৪০ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার জাহাজ নিখোঁজ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪০ জনেরও বেশি যাত্রী নিয়ে ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামের একটি যাত্রীবাহী জাহাজ নিখোঁজ হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জাহাজটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ।

সাউথ কালিমন্তন প্রদেশের বানজারমাসিন তল্লাশি ও উদ্ধার দপ্তর জানায়, শনিবার সকালে ইস্ট জাভার সুরাবায়া থেকে জাহাজটি বানজারমাসিনের উদ্দেশে রওনা হয়েছিল। বানজারমাসিন জেটি থেকে প্রায় ১৪৮ কিলোমিটার দূরে থাকাকালে জাহাজটির সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়। তালিকা অনুযায়ী জাহাজটিতে ২৪১ জন যাত্রী রয়েছেন । নিখোঁজ যাত্রীদের উদ্ধারে বিভিন্ন সামুদ্রিক সংস্থার সমন্বয়ে নৌযান ও বিশেষ উদ্ধারকারী দল কাজ শুরু করেছে ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com