মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বিভিন্ন খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

বিভিন্ন খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বাংলাদেশের শিক্ষা, মানবসম্পদ, প্রযুক্তি ও বাণিজ্য খাতে যুক্তরাজ্যের আরও বড় পরিসরে সহযোগিতা ও বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৪ সেপ্টেম্বর) বঙ্গভবনে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান।

সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনার যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে পাঠানো একটি অভিনন্দনপত্র রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন। রাষ্ট্রপতি এ জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ব্রিটেনে বসবাসরত প্রবাসীদের দুই দেশের সম্পর্ক উন্নয়নে অবদানের কথা তুলে ধরেন। এছাড়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যের উচ্চশিক্ষার সুযোগ ও কমনওয়েলথ শিক্ষাবৃত্তি বাড়ানোর অনুরোধ জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে। গণতন্ত্রকে আরও সুসংহত করতে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে যুক্তরাজ্যের অভিজ্ঞতা কাজে লাগানোর ওপর জোর দেন তিনি।

বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার জানান, এলডিসি উত্তরণের পরও বাংলাদেশের তৈরি পোশাকসহ প্রায় ৯৯.৯৯ শতাংশ পণ্য আরও তিন বছর যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে। এছাড়া দ্বিপাক্ষিক ডিজিটাল ক্লাইমেট ডাটা বিনিময়ের উদ্যোগ নিয়েও আলোচনা হয়, যা আবহাওয়ার পূর্বাভাস নির্ভুল করতে ও কৃষি উৎপাদনে সহায়ক হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com