মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
হাম উপসর্গে প্রাণ হারালো আরও ৩ শিশুর

হাম উপসর্গে প্রাণ হারালো আরও ৩ শিশুর

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে ৯৬৮ জন শিশু আক্রান্ত হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে ৯০৫ শিশুর মধ্যে উপসর্গ দেখা গেছে এবং ৬৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত মোট উপসর্গযুক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭১ হাজার ৫৪৩ জনে এবং নিশ্চিত আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৬৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, এ পর্যন্ত উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৫১ হাজার ২৪ জন শিশু, যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৪৫ হাজার ২৫২ জন। গত ২৪ ঘণ্টায় উপসর্গযুক্ত ৩ শিশুর মৃত্যুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯২২ জনে। তবে নিশ্চিত হামে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো মৃত্যু না হলেও এ বছর নিশ্চিত হামে মোট ১০০ শিশুর মৃত্যু রেকর্ড করা হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com