বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

শিরোনাম :
একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ গুলশানে আ.লীগের মিছিলের বিষয়ে তথ্য ছিল, পুলিশ আন্দাজ করতে পারেনি: স্বরাষ্ট্রমন্ত্রী সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণের দাবি নয়াদিল্লির ২৪৪ কোটি টাকা ব্যয়ে ঢাবিতে বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ শুরু শিগগিরই জুলাইয়ে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট আসিফ নজরুলের নির্দেশেই বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি গণতন্ত্র পেয়েছি, তা রক্ষা করাই বড় দায়িত্ব: রাষ্ট্রপতি শচীনকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন ব্রেন্ডন টেলর ৭ জনের ফাঁসির রায়ের পর ককটেল, ‘বড় বিষয় নয়’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
জামায়াতের কারণে আ.লীগ মিছিল করার সাহস পাচ্ছে

জামায়াতের কারণে আ.লীগ মিছিল করার সাহস পাচ্ছে

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

জামায়াতে ইসলামীর সঙ্গে গোপনে যোগাযোগ করেই রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করার সাহস পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন ও সচেতনতামূলক র‍্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, “১৯৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে মিলে জামায়াত যেভাবে বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল, এবারও তাদের কারণেই আওয়ামী লীগ মাঠে নামার সাহস পাচ্ছে।” জামায়াত নেতারা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরায় আপত্তি না জানালেও দেশের জনগণ তা কখনো মেনে নেবে না বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও উল্লেখ করেন, ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন ও ২০২৪-এর গণঅভ্যুত্থানে বিএনপি নেতাকর্মীরা জীবন দিয়ে নেতৃত্ব দিয়েছে। বিএনপি ফ্যাসিবাদবিরোধী সবাইকে ঐক্যবদ্ধ রাখতে চাইলেও জামায়াত ও এনসিপি এই শক্তিতে বিভক্তি সৃষ্টি করছে।

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা এবং যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com