বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ গুলশানে আ.লীগের মিছিলের বিষয়ে তথ্য ছিল, পুলিশ আন্দাজ করতে পারেনি: স্বরাষ্ট্রমন্ত্রী সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণের দাবি নয়াদিল্লির ২৪৪ কোটি টাকা ব্যয়ে ঢাবিতে বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ শুরু শিগগিরই জুলাইয়ে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট আসিফ নজরুলের নির্দেশেই বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি গণতন্ত্র পেয়েছি, তা রক্ষা করাই বড় দায়িত্ব: রাষ্ট্রপতি শচীনকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন ব্রেন্ডন টেলর ৭ জনের ফাঁসির রায়ের পর ককটেল, ‘বড় বিষয় নয়’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে জেলেনস্কিকে ট্রাম্পের আহ্বান

রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে জেলেনস্কিকে ট্রাম্পের আহ্বান

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

রাশিয়ার তেল শোধনাগার ও ডিজেল উৎপাদন কেন্দ্রে হামলা বন্ধ করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের মতে, ইউক্রেনের এসব হামলার কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং ডিজেলের দাম দ্রুত বাড়ছে।

রোববার আয়ারল্যান্ড থেকে ওয়াশিংটন ডিসি ফেরার পথে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বরত উড়োজাহাজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প এই উদ্বেগের কথা জানান।

তিনি উল্লেখ করেন, বিশ্ববাজারের ডিজেলের একটি বড় অংশ রাশিয়া থেকে আসে। কিন্তু ইউক্রেনীয় বাহিনীর ধারাবাহিক হামলার কারণে তা সংগ্রহ ও বাজারজাতকরণে মারাত্মক বিঘ্ন ঘটছে, যার প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি প্রেসিডেন্ট জেলেনস্কিকে সরাসরি তেল শোধনাগারগুলোতে আঘাত না করার অনুরোধ জানিয়েছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com