বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৪টি জলকপাট খুলে সতর্কবার্তা জারি মেসি-রোনালদোর প্রতি ভক্তদের অন্ধ ভালোবাসা: যা বলছে মনোবিজ্ঞান হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা!
রিমান্ড শেষে কারাগারে গোলাম দস্তগীর গাজী

রিমান্ড শেষে কারাগারে গোলাম দস্তগীর গাজী

নিজস্ব প্রতিবদেক, নেত্রকোণার আলো ডটকম:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের হওয়া নতুন দুটি মামলায় সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহসিনের আদালত এ আদেশ দেন।

এ সময় আসামি পক্ষের আইনজীবীরা জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করেন।

কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বলেন, গত ২২ সেপ্টেম্বর পৃথক চার হত্যা মামলায় আটদিনের রিমান্ড শেষে অন্য দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। সেই সঙ্গে আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

গত ১৮ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় করা পারভেজ হত্যা মামলায় গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের আড়াইহাজারের নিহত শফিকুল ইসলাম শফিক ও বাবুল হত্যা মামলায় তিনদিন করে মোট ছয়দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে।

গত ২৫ আগস্ট রাতে ঢাকার শান্তিনগর বাসা থেকে গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com