মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
মিমির জীবনে যত প্রেম

মিমির জীবনে যত প্রেম

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূলের প্রাক্তন সংসদ সদস্য মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জনে এখন সরগরম টলিপাড়া। চাউর হয়েছে, আগামী ডিসেম্বরেই ভারতীয় নৌবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন তিনি। যদিও এ বিষয়ে এখনো মুখে কুলুপ এঁটেছেন মিমি, তবে এই গুঞ্জনের সূত্র ধরে আবারও প্রকাশ্যে আসছে তার অতীতের আলোচিত প্রেম ও সম্পর্কগুলো।

নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে প্রথম প্রেম:

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট চলচ্চিত্র ‘বোঝে না সে বোঝে না’-তে অভিনয় করতে গিয়ে পরিচালক রাজ চক্রবর্তীর প্রেমে পড়েন মিমি। তাদের এই রসায়ন দীর্ঘদিন টলিউডের অন্যতম চর্চিত বিষয় ছিল। তবে ২০১৬ সালের মাঝামাঝি সময়ে তাদের সম্পর্ক ভেঙে যায় এবং পরবর্তীতে রাজ চক্রবর্তী অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে বিয়ে করেন।

তুরস্কের প্রেমিকের গুঞ্জন:

২০১৬ সালে ‘গ্যাংস্টার’ চলচ্চিত্রের শুটিং করতে গিয়ে তুরস্কে এক লাইন প্রডিউসারের ছেলের সঙ্গে মিমির প্রেমের গুঞ্জন ওঠে। কথিত রয়েছে, সেই যুবক পানির নিচে মিমিকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন এবং এই সম্পর্কের কারণেই রাজের সঙ্গে মিমির দূরত্ব তৈরি হয়।

যশ দাশগুপ্তের সঙ্গে চর্চা:

২০১৮ সালে শুভশ্রী-রাজের বিয়ের পর অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গেও মিমির নাম জড়িয়ে নানা গুঞ্জন ছড়ায়। সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি ছবি এবং শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের কাস্টিং ডিরেক্টরের মন্তব্য সেই চর্চায় ঘি ঢালে। যদিও মিমি বিষয়টি বরাবরই এড়িয়ে গেছেন। পরবর্তীতে মিমির ঘনিষ্ঠ বন্ধু নুসরাত জাহানের সঙ্গে সংসার শুরু করেন যশ।

মিমির বর্তমান ভাবনা:

অতীতে এক সাক্ষাৎকারে মিমি জানিয়েছিলেন, বিয়ের কোনো ইচ্ছে তার নেই। সম্প্রতি ২০২৪ সালের এক পডকাস্টেও নিজের অবস্থান স্পষ্ট করে অভিনেত্রী বলেন, “আমি পুরোপুরি সিঙ্গেল এবং নিজের সঙ্গেই প্রেম করছি। টক্সিক সম্পর্ক থেকে বেরিয়ে আসা জরুরি। অনেক বছর ধরেই আমি একা এবং এই একাকিত্ব উপভোগ করছি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com