মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ক্রিকেটে নতুন যুগের সূচনা, ৮০ ওভারের ‘টেস্ট টোয়েন্টি’ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু ইউপি ভোট নিয়ে ব্যস্ত ইসি, পরিস্থিতি বুঝে করা হবে সেনা মোতায়েন খালিয়াজুরীতে বিদ্যালয় কমিটির বিরোধে বিএনপির দুপক্ষের সংঘর্ষ: নিহত ১, আহত ২৮ প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা, যা বললেন ইশরাক ‘আল্লাহ, আমাকে খাবার দাও, আকুতি জানানো সাজু শেখের স্ত্রী আর নেই শহীদ পরিবারের সদস্যদের নিয়ে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন প্রধানমন্ত্রীর আরেকটি যুদ্ধ বাধাতে চাইছেন নেতানিয়াহু: আরাঘচি বন্দুক জ্যাম হওয়ায় বেঁচে যান অভিনেতা টাইগার শ্রফ এল ক্লাসিকোর আগে এমবাপ্পের জোড়া গোলে বড় জয় রিয়ালের
তৃণমূলে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

তৃণমূলে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

তৃণমূল পর্যায়ে নারীদের স্তন ক্যান্সার প্রাথমিক অবস্থায় শনাক্তে দেশব্যাপী স্ক্রিনিং কার্যক্রম চালুর বড় উদ্যোগ নিচ্ছে সরকার। এ লক্ষ্যে স্বাস্থ্যসেবার অবকাঠামো উন্নয়ন, নতুন চিকিৎসক ও মিডওয়াইফ নিয়োগ এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রবিবার (১৮ অক্টোবর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ‘স্তন ক্যান্সার সচেতনতা মাস-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সচেতনতার অভাব ও দেরিতে শনাক্ত হওয়ার কারণে বহু নারী সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। চিকিৎসকদের বছরে অন্তত দুই-তিন দিন নিজ গ্রামে গিয়ে স্থানীয় নারীদের সচেতন করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার জানান, দেশে বর্তমানে মোট মৃত্যুর ৭১ থেকে ৭৩ শতাংশই ঘটছে অসংক্রামক ব্যাধিতে। এছাড়া প্রতি এক লাখ নারীর মধ্যে ১৫ জন স্তন ক্যান্সারে আক্রান্ত হলেও আক্রান্তদের প্রায় ৬৩ শতাংশ কোনো ধরনের স্ক্রিনিংয়ের আওতায় আসেন না; ফলে রোগটি দেরিতে ধরা পড়ে মৃত্যুঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com