মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ক্রিকেটে নতুন যুগের সূচনা, ৮০ ওভারের ‘টেস্ট টোয়েন্টি’ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু ইউপি ভোট নিয়ে ব্যস্ত ইসি, পরিস্থিতি বুঝে করা হবে সেনা মোতায়েন খালিয়াজুরীতে বিদ্যালয় কমিটির বিরোধে বিএনপির দুপক্ষের সংঘর্ষ: নিহত ১, আহত ২৮ প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা, যা বললেন ইশরাক ‘আল্লাহ, আমাকে খাবার দাও, আকুতি জানানো সাজু শেখের স্ত্রী আর নেই শহীদ পরিবারের সদস্যদের নিয়ে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন প্রধানমন্ত্রীর আরেকটি যুদ্ধ বাধাতে চাইছেন নেতানিয়াহু: আরাঘচি বন্দুক জ্যাম হওয়ায় বেঁচে যান অভিনেতা টাইগার শ্রফ এল ক্লাসিকোর আগে এমবাপ্পের জোড়া গোলে বড় জয় রিয়ালের
বন্দুক জ্যাম হওয়ায় বেঁচে যান অভিনেতা টাইগার শ্রফ

বন্দুক জ্যাম হওয়ায় বেঁচে যান অভিনেতা টাইগার শ্রফ

বিনোদন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

মুম্বাইয়ের জুহুতে বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বলিপাড়ায়। রোববার রাতে ফুটবল খেলে নিজের গাড়িতে ওঠার সময় তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি ১০ রাউন্ড গুলি ছোড়ে তিন বন্দুকধারী। তবে অত্যন্ত কাছাকাছি অবস্থান করলেও শেষ মুহূর্তে হামলাকারীর বন্দুক জ্যাম হয়ে যাওয়ায় অলৌকিকভাবে বেঁচে যান এই তারকা। চাঞ্চল্যকর এই হামলার দায় স্বীকার করেছে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং।

প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা যায়, জুহুর একটি পার্ক সংলগ্ন এলাকায় টাইগার তাঁর বিএমডব্লিউ গাড়িতে ওঠার মুহূর্তে হামলা শুরু হয়। দুই আততায়ী গাড়ির উইন্ডস্ক্রিন ও জানালার কাচ ভেদ করে একদম ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ’ থেকে অভিনেতাকে নিশানা করেছিল। ঠিক তখনই বন্দুকটিতে যান্ত্রিক ত্রুটি (জ্যাম) দেখা দিলে প্রাণে বেঁচে যান ‘বাগি’খ্যাত এই অভিনেতা।

এ সময় টাইগারের গাড়ির চালক ফিরদৌস সাহসিকতার সঙ্গে গাড়ি থেকে নেমে প্রতিরোধ গড়ার চেষ্টা করলে আততায়ীদের গুলিতে গুরুতর আহত হন। হামলাকারীরা সঙ্গে থাকা অন্য এক সহযোগীর মোটরসাইকেলে চেপে দ্রুত পালিয়ে যায়। চালক রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ার পর টাইগার নিজেই চালকের আসনে বসে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আহত চালক ফিরদৌস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর অবস্থা এখন স্থিতিশীল। এছাড়া ঘটনায় এক স্থানীয় অটোরিকশাচালকও সামান্য আহত হন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। এদিকে হামলার পর এক বিবৃতিতে লরেন্স বিষ্ণোই গ্যাং দায় স্বীকার করে অভিনেতা সালমান খানের ঘনিষ্ঠদের ওপর আরও কড়া পরিণতির হুমকি দিয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com