বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৪টি জলকপাট খুলে সতর্কবার্তা জারি মেসি-রোনালদোর প্রতি ভক্তদের অন্ধ ভালোবাসা: যা বলছে মনোবিজ্ঞান হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা!
১২ বছর পর ফাইনালে ব্রাজিল

১২ বছর পর ফাইনালে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
উজবেকিস্তানে বসেছে ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসর। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে গতকাল ইউক্রেনের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ম্যাচটিতে শেষ মুহূর্তের নাটকীয় গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে সেলেসাওরা। এ জয়ে দীর্ঘ এক যুগ পর এই প্রতিযোগিতার ফাইনালের টিকিট পেল তারা।
গতকাল বুধবার (২ অক্টোবর) উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হয় ম্যাচটি। ব্রাজিল ৩-২ গোলে ম্যাচটিতে জয় তুলে নেয়।
ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন দিয়েগো। আর একটি গোল আসে আত্মঘাতী থেকে। ইউক্রেনের হয়ে গোল দুটি করেন ইহোর করসুন ও ইহোর চেরনিয়াভস্কি।
ইউক্রেনের গোলমুখে ব্রাজিল মোট ৫২টি শট করে, যার ১৬টিই ছিল লক্ষ্যে। অন্যদিকে ইউক্রেন করে ৫০টি শট, যার ১২টিই ছিল লক্ষ্যে। তবে ম্যাচে আত্মঘাতী গোলটিই জয়-পরাজয়ের ব্যবধান গড়ে দেয়।
এবারের আসরে ‘বি’ গ্রুপ থেকে অংশ নিয়ে ব্রাজিল নিজেদের প্রথম খেলায় কিউবাকে ১০-০ গোলে, দ্বিতীয় খেলায় ক্রোয়েশিয়া ৮-১ গোলে এবং তৃতীয় ও শেষ খেলায় থাইল্যান্ডকে ৯-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলো নিশ্চিত করে। যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পায় মধ্য আমেরিকার দেশ কোস্টারিকাকে।
গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) শেষ ষোলোর ম্যাচে কোস্টারিকাকে তারা ৫-০ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। সেখানে তারা মরক্কোর বিপক্ষে ৩-১ গোলে জয়লাভ করে সেমিফাইনাল নিশ্চিত করে।
প্রসঙ্গত, টুর্নামেন্টটির সর্বোচ্চ ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। যদিও তারা ২০১২ সালের পর আর শিরোপা ঘরে তুলতে পারেনি। এক যুগ পর শিরোপা খরা কাটানোর সুযোগ তাদের সামনে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com