বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৪টি জলকপাট খুলে সতর্কবার্তা জারি মেসি-রোনালদোর প্রতি ভক্তদের অন্ধ ভালোবাসা: যা বলছে মনোবিজ্ঞান হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা!
১০ বছরের অপেক্ষার অবসান, বাংলাদেশ পেল কাঙ্ক্ষিত জয়

১০ বছরের অপেক্ষার অবসান, বাংলাদেশ পেল কাঙ্ক্ষিত জয়

ক্রীড়া ডেস্ক | নেত্রকোণার আলো ডটকম:

সবশেষ ২০১৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর চার আসরে অংশ নিয়েও কোনো জয়ের দেখা পায়নি মেয়েরা। অবশেষে দীর্ঘ ১০ বছরের অপেক্ষার অবসান ঘটলো। ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পেল কাঙ্ক্ষিত সেই জয়।
আজ বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সন্ধ্যায় নারী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে শুভ সূচনা করেছে জ্যোতি-নাহিদারা।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ টস জিতে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১১৯ রান করে। জবাবে ৭ উইকেট হারিয়ে ১০৩ রান করতে পারে স্কটিশ মেয়েরা।
এতে ১০ বছর বিশ্বকাপে জয়ের দেখা পায় টাইগ্রেস মেয়েরা। বাংলাদেশের মেয়েরা বিশ্বকাপে মঞ্চে ২০১৪ থেকে শুরু করে, সেই বছরই দুইটি জয়ের দেখা পায়। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে আর জয়ের দেখা পায়নি টাইগ্রেসরা। অবশেষ নবম আসরে এসে সেই খরা কাটিয়ে জয়ের দেখা পেয়েছে। এদিকে এই ম্যাচে টস করতে নেমেই শততম ম্যাচের মাইলফলক ছয়ে থাকেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com