শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
নেত্রকোণায় ১০ লাখ টাকার গাঁজা ও সিএনজিসহ দুই পাচারকারী গ্রেপ্তার নাশকতার মামলা: সাবেক এমপি সাজ্জাদুলসহ আসামি ৪৩, গ্রেপ্তার ১ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, আ.লীগকে দায়ী করলেন তিনি জলবায়ু ক্ষয়ক্ষতি মোকাবিলায় ঋণ নয়, অনুদান চান প্রধানমন্ত্রী ‘হামজার চেয়ে ভালো অধিনায়ক আর কেউ হতে পারে না’ বিতর্কেও থেমে নেই রামায়ণ: ৭ দিনে আয় ১২৫৬ কোটি টাকা স্বর্ণের দামে বড় পতন, দুই দিনে কমল প্রায় ৫ হাজার টাকা ফের পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ আওয়ামী লীগকে একতরফা ক্ষমা করেছেন বিরোধীদলীয় নেতা: স্বরাষ্ট্রমন্ত্রী কয়েদির পেটে মিলল অর্ধশতাধিক গ্যাস লাইটার-নেইল কাটার ও ইটের টুকরা
শ্রীলঙ্কার বিপক্ষে অধিনায়কত্ব পেলেন হামজা চৌধুরী

শ্রীলঙ্কার বিপক্ষে অধিনায়কত্ব পেলেন হামজা চৌধুরী

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের বাঁচা-মরার শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে এই গুরুত্বপূর্ণ ম্যাচে লাল-সবুজদের শুরুর একাদশে ফিরেছেন ইংল্যান্ডপ্রবাসী দুই তারকা ফুটবলার হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ। শুধু একাদশে ফেরাই নয়, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্বও পেয়েছেন লেস্টার সিটির তারকা হামজা চৌধুরী।

ফিফা আন্তর্জাতিক উইন্ডোর বাইরে থাকায় ভুটানের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে এই দুই ফুটবলারকে পায়নি বাংলাদেশ। গত ৯ নভেম্বর ইংল্যান্ড থেকে ঢাকায় পৌঁছে দলের সঙ্গে যোগ দেন হামজা ও ফারহান। শ্রীলঙ্কার বিরুদ্ধে সেমিফাইনালের টিকিট নিশ্চিতের ম্যাচে দুজনের ওপরই পূর্ণ আস্থা রেখে শুরুর একাদশে জায়গা দিয়েছেন প্রধান কোচ।

তবে বড় এক ধাক্কা খেয়েছে বাংলাদেশ শিবির। দলের অভিজ্ঞ ও নির্ভরযোগ্য ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে আজকের ম্যাচে পাওয়া যাচ্ছে না। ভুটানের বিপক্ষে আগের ম্যাচে তাঁকে কৌশলীভাবে স্ট্রাইকার পজিশনে খেলানো হয়েছিল। তবে ওই ম্যাচের পরদিন অনুশীলনে মারাত্মক চোট পান তিনি। সেই চোটের কারণে শ্রীলঙ্কা ম্যাচের দল থেকে ছিটকে গেছেন বিশ্বনাথ। তাঁর শূন্যস্থানে আক্রমণভাগে শুরুর একাদশে সুযোগ দেওয়া হয়েছে ফরোয়ার্ড ইব্রাহিমকে। উল্লেখ্য, ভুটানের বিপক্ষে বদলি নেমে বাংলাদেশের পক্ষে ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেছিলেন এই ইব্রাহিমই।

চলতি আসরে বাংলাদেশের অধিনায়কত্ব নিয়েও তৈরি হয়েছে নাটকীয়তা। টুর্নামেন্ট শুরুর আগের দিন অফিসিয়াল সংবাদ সম্মেলনে তপু বর্মণকে অধিনায়ক ঘোষণা করা হয়েছিল। তবে ভুটান ম্যাচের ঠিক আগে ওয়ার্ম-আপের সময় চোটে পড়ে ছিটকে যান তপু, ফলে আর্মব্যান্ড ওঠে অভিজ্ঞ জামাল ভূঁইয়ার হাতে। আর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে হামজা দলে অন্তর্ভুক্ত হওয়ায় তাঁর হাতেই তুলে দেওয়া হয়েছে নেতৃত্বের ব্যাজ। লাল-সবুজের জার্সিতে এর আগে ১১টি আন্তর্জাতিক ম্যাচ খেললেও এই প্রথম অধিনায়ক হিসেবে মাঠে নামলেন হামজা চৌধুরী।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com