সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ গুলশানে আ.লীগের মিছিলের বিষয়ে তথ্য ছিল, পুলিশ আন্দাজ করতে পারেনি: স্বরাষ্ট্রমন্ত্রী সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণের দাবি নয়াদিল্লির ২৪৪ কোটি টাকা ব্যয়ে ঢাবিতে বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ শুরু শিগগিরই জুলাইয়ে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট আসিফ নজরুলের নির্দেশেই বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি গণতন্ত্র পেয়েছি, তা রক্ষা করাই বড় দায়িত্ব: রাষ্ট্রপতি শচীনকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন ব্রেন্ডন টেলর ৭ জনের ফাঁসির রায়ের পর ককটেল, ‘বড় বিষয় নয়’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
শেরপুরে বন্যায় ৪ মৃত্যু, নৌযানের অভাবে উদ্ধার কাজ ব্যাহত

শেরপুরে বন্যায় ৪ মৃত্যু, নৌযানের অভাবে উদ্ধার কাজ ব্যাহত

শেরপুর প্রতিনিধি || নেত্রকোণার আলো ডটকম:
টানা বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে সীমান্তবর্তী জেলা শেরপুরের সবকটি নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাঁধ ভেঙে এবং পাড় উপচে প্লাবিত হয়েছে জেলার নালিতাবাড়ী, ঝিনাইগাতি ও শ্রীবরদী উপজেলার অন্তত ১৬টি ইউনিয়ন। পানিবন্দি অবস্থায় আছেন প্রায় এক লাখ মানুষ।
নালিতাবাড়ী ও ঝিনাইগাতীতে বন্যার পানিতে ডুবে মারা গেছেন ইদ্রিস আলী, খলিলুর রহমান ও বাঘবেড় বালুরচর গ্রামের ওমিজা বেগমসহ ৪ জন। নিখোঁজ রয়েছেন একজন।
এদিকে, সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বন্যায় আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে। তবে, পানির প্রবল স্রোত আর পর্যাপ্ত নৌযানের অভাবে ব্যহত হচ্ছে উদ্ধার কাজ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com