সোমবার, ১৫ Jun ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
ইসলামী ব্যাংককে আরো ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল কেন্দ্রীয় ব্যাংক টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে অস্ট্রেলিয়া দল, আজ পৌঁছাবে বাংলাদেশ অর্থনীতিকে স্থিতিশীল করাই বাজেটের বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী আশুলিয়ায় মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু ব্যক্তিগত সোনা বিক্রি করলে গুণতে হবে ১৫ শতাংশ কর যেসব শর্তে শান্তিচুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র দুইবার পিছিয়েও হার মানেনি জাপান, রোমাঞ্চকর ড্র বেনজীরকে দেশে ফেরাতে মরিয়া সরকার: শুরু হলো প্রত্যর্পণ প্রক্রিয়া বুড়িগঙ্গায় মিলল জাবি শিক্ষার্থীর মরদেহ, দুই দিন ধরে ছিলেন নিখোঁজ নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে কৃষক ও সিএনজি চালকসহ নিহত ২
পূর্বধলায় সাবেক এমপি বেলালসহ ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা

পূর্বধলায় সাবেক এমপি বেলালসহ ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

নেত্রকোণার পূর্বধলায় বিএনপি নেতাকে হত্যার অভিযোগে সাবেক এমপি ওয়ারেসাত হোসেন বেলালসহ আওয়ামী লীগের ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

গত শনিবার দিবাগত রাতে হত্যার শিকার বিএনপি নেতা এরশাদ আলী খন্দকারের স্ত্রী সুফিয়া খাতুন বাদী হয়ে পূর্বধলা থানায় এ হত্যা মামলাটি দায়ের করেন।

এতে সাবেক এমপি বেলাল ছাড়াও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, এমপির দুই এপিএস ফেরদৌস ও উজ্জ্বল, ইউপি চেয়ারম্যান কমল সরকারসহ ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞার আরও ১২ জনকে আসামি করা হয়েছে।

এ মামলায় বেলায়েত হোসেন খান (৭০) নামে এজহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এরশাদ আলী খন্দকারকে নিজ বাড়ির সামনে ২০১৮ সালের ২২ ডিসেম্বর পিটিয়ে হত্যা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরশাদ আলী ওই ইউনিয়নের নরনায়নপুর গ্রামে। এ ঘটনায় গতকাল শনিবার দিবাগত রাতে হত্যার শিকার এরশাদ আলীর স্ত্রী সুফিয়া খাতুন বাদী হয়ে এ মামলা দেন।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, এ মামলায় বেলায়েত হোসেন নামের এক ব্যক্তিকে রোববার সকালে গ্রেপ্তার করা হয়েছে। পরে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com