বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে কৃষক ও সিএনজি চালকসহ নিহত ২

নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে কৃষক ও সিএনজি চালকসহ নিহত ২

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে এক কৃষক ও এক সিএনজিচালিত অটোরিকশা চালকসহ দুইজনের নির্মম মৃত্যু হয়েছে । রোববার (১৪ জুন) সকালে জেলা সদর উপজেলার আমতলা ও কাইলাটী ইউনিয়নে এই পৃথক বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নের সাপমারা গ্রামের কৃষক জামাল মুন্সি (৫৫) এবং কাইলাটী ইউনিয়নের কুতুবপুর গ্রামের সিএনজি চালক সবুজ মিয়া (৫৩)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বৃষ্টি চলাকালীন সময়ে হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই তারা মারা যান ।

নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, বজ্রপাতে নিহতের খবর পেয়ে গভীর শোক প্রকাশ করেছেন নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। তিনি জানান, সরকারি সহায়তার অংশ হিসেবে নিহতদের দাফন-কাফনের জন্য তাৎক্ষণিকভাবে প্রত্যেক পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com